দক্ষিণে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জাপা মেয়র প্রার্থী মিলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৩:৪৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:০৭

ঢাকা দক্ষিণে জাপার মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জাপার এই প্রার্থী।

মিলন বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করবো। আজ বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবো।

জানতে চাইলে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ আমাদেরকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে ছাড় দিয়েছে। সেখানে আমাদের প্রার্থীকে সমর্থনও দিয়েছে। এজন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে আমাদের প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। এটা আমরা আওয়ামী লীগকেও জানিয়ে দিয়েছি।

/এসএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের