ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, দাসত্বের নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১২:৩৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:৫৭

ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, দাসত্বের নয়: ওবায়দুল কাদের ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দাসত্বের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে স্বার্থের কথা ভুলে যাই না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। দেশটির প্রতিনিধি হয়েই মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
বুধবার (৪ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দুই জেলা নেতাদের হাতে সদস্য ফরম ও গঠনতন্ত্র তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন যারা মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করছেন, তারাই ভারতের সঙ্গে দাসের মতো আচরণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারতে গিয়ে পানির ন্যায্য হিস্যা আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। সেই দলটির নেতারা ভারতের নেতাদের খুশি করতে দাসের মতো আচরণ করেন। এখন তারা কোন লজ্জায় মোদির বিরোধিতা করছেন?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘মুজিববর্ষে মোদির আগমনে যারা বিরোধিতা করছেন, তারা প্রকারান্তরে মুজিববর্ষেরই বিরোধিতা করছেন।’
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধীদের দলের সদস্য না করতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। পাশাপাশি দাগি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তরাও আওয়ামী লীগের সদস্য হতে পারবে না মর্মে তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এআর/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের