বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত করবেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১২:৫৪আপডেট : ০৭ জুন ২০২০, ১৩:২১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এরপর বাসায় ফিরে অনলাইনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই। মুজিববর্ষের ৭ জুনের তাৎপর্য অনেক গভীর। তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।’

দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি করোনা মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ওবায়দুল কাদের বলন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। তিনি একদিকে মানুষকে বাঁচানো অন্যদিকে করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন।’

ঐতিহাসিক ৭ জুন সম্পর্কে তিনি বলেন, ‘৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ভিত্তিক ১১ দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি জাতির পিতা বঙ্গবন্ধুর কারামুক্তি ঘটে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।’

৬ দফাকে স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
সেই বিএনপি নেতা আটক
সেই বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব