‘করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার ব্যবস্থা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৭:৩৩ আপডেট : ২৭ জুন ২০২০, ২০:০৪

‘করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার ব্যবস্থা করতে হবে’ করোনাভাইরাসের চলমান সংকট মোকাবিলা ও স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের লক্ষ্যে সামগ্রিকভাবে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ কর, কোভিড-১৯ পরীক্ষা ও ফলাফল দ্রুত প্রাপ্তি নিশ্চিত কর, জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি কর’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মেনন। তিনি ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন।
ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিকনেতা রাশেদ খান মেনন বলেন, করোনা সংকটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু এই খাতের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সংকটে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে করানোকে সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে না।
মেনন বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচি দিয়েছি। এখানে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্যঝুঁকি ভাতা, এমনকি সাংবাদিকদেরও স্বাস্থ্যঝুঁকি ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছি।’
‘এটা কেবলমাত্র একার কাজ নয়, এটা সবার কাজ’ মন্তব্য করেন মেনন বলেন, ‘সেই কাজ করতে গেলে আমাদের সকল রাজনৈতিক শক্তিকে এখানে সংশ্লিষ্ট করতে হবে কিন্তু দুর্ভাগ্য এই যে, এই ছয়মাসে আমরা এই কাজে রাজনৈতিক শক্তিকে সংশ্লিষ্ট করার কোনও পদক্ষেপ লক্ষ্য করিনি বরং রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে।’
ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, মহানগর সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাক প্রবাসীদের জন্য সুখবর
ইরাক প্রবাসীদের জন্য সুখবর
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান