রাজনীতিক শফিকুল গানি স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৭:৪৭ আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৭:৫১





শফিকুল গানি স্বপন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) তার ১১তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে যাদু মিয়া মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।


আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম.গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মেধাবী রাজনৈতিক জীবন ও সংগ্রাম আগামীতেও দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসিম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’