বাকশালের অর্থনীতি ছাড়া জাতির মুক্তি হবে না: আ ক ম মোজাম্মেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের অন্যতম উদ্দেশ্য মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘বাকশালের কর্মসূচি ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। এটা আমরা যেদিন বাস্তবায়ন করতে পারবো, সেদিন ওই মানুষেরা প্রকৃত অর্থনৈতিক মুক্তি লাভ করবে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবং অ্যাড. সাহারা খাতুনের স্মরণসভা আয়োজন করে। তাতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশে একটা সময় আওয়ামী লীগের নাম নেওয়া যেতো না, আর বাকশাল ছিল একটা গালি। কিন্তু বাকশালের অর্থনীতি ছাড়া জাতির মুক্তি হবে না। আজকে ব্যক্তি মুজিবকে হত্যা করা গেলেও, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি খুনিরা।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, রাজনীতিতে মোহাম্মদ নাসিম এবং সাহারা খাতুন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা পূরণ হবে না। আমাদেরকে আজ দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে যেন দেশ গড়ে তুলতে পারি। আজকের স্মরণসভায় সেই প্রত্যয় ব্যক্ত করে এই দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সহ-সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড নুরুল আমিন প্রমুখ।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
রাজধানীতে ৩০ লাখ টাকা আত্মসাতের পর হাতুড়িপেটা করা হলো ব্যবসায়ীকে
পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী 
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম