আইসোলেশনে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৪:৫৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৪৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বাসায় একজন আত্মীয়ের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নিজেই এ তথ্য জানান ফখরুল।

বিএনপির একটি সূত্র জানায়, মির্জা ফখরুলের শ্যালক কাজী একরামুল রশীদের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তিনি ফখরুলের উত্তরার বাসায় ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার চেয়ারপারসনের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ফখরুল বলেন, ‘আমি দুঃখিত, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। আমার বাসায় করোনা ধরা পড়েছে। ফলে আমাকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে।’

আইসোলেশনে মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘করোনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতাকে আমরা এই করোনায় হারিয়েছি।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অনুরোধ সবাইকে করবো, এখন একটা কঠিন সময়, একটা দুঃসময়। এই দুঃসময়ে আমাদের জেগে উঠতে হবে। জেগে উঠতে হবে মনের দিক থেকে…।’

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ