পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৩:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৪:১৩

বিএনপি নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌরসভার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে কোভিড-১৯ করোনাভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্বিতীয় দফায় সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখনও পরীক্ষার হার অত্যন্ত সীমিত।

করোনার ভ্যাকসিন বণ্টন বিষয়ে স্থায়ী কমিটি মনে করে, বর্তমানে ‘দুর্নীতিগ্রস্ত’ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের পক্ষে এই ব্যাপক কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয় বলে এই কাজে সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া উচিত। বেশ কয়েকটি উন্নত দেশেও সশস্ত্র বাহিনীকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রবিবার বিকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।

/এসটিএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম