হঠাৎ গুলিস্তান-পল্টনে বিএনপির নেতাকর্মীরা, পুলিশের ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় হঠাৎ করে আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির হাজারেরও বেশি নেতাকর্মী অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির নেতা শওকত মাহমুদ, সাদেক খান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সেখানে উপস্থিত ছিলেন। পরে ৩টার দিকে পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা অবস্থান ছেড়ে পালিয়ে যান। পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

দুপুর আড়াইটার দিকে প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপিসহ তাদের সমর্থক অন্যান্য দলের নেতারা। পল্টনে বিএনপির কর্মীরা

এ সময় তারা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ বিক্ষোভের কারণে রাস্তার পাশে যানজট তৈরি হয়।

পল্টনে বিএনপির কর্মী-সমর্থকরা বিকাল ৩টার দিকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বিক্ষোভরত নেতাকর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। পল্টনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন) পরে ওই এলাকায় বিএনপি কর্মীদের কাউকে দেখা যায়নি। এসময় সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সড়কেও ছিল দীর্ঘ যানজট।

পল্টনে বিএনপির কর্মী-সমর্থকরা এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগে এলাকায় কিছু মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে চলে যায়।

/এসটিএস/এসএস/এফএস/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক