শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৬, ১৪:২৫আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৫:১৭

শিবিরের বিক্ষোভ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ গান্না থানা শাখার সাংগঠনিক সভাপতি হাফেজ জসিম উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
শনিবার সকাল সাড়ে ৭টায় শাখা সেক্রেটারি জেনারেল মাহমুদের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদ বলেন, সরকার রাজনৈতিকভাবে ছাত্রশিবিরকে মোকাবেলা করতে না পেরে গুম খুনের মত নৃশংস পথ বেছে নিয়েছে। গোপন কিলার বাহিনী দিয়ে একের পর এক নেতাকর্মীদের গুম করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এমন হিংস্রতা কখনও কোনও রাজনৈতিক দলের কিংবা শাসক দলের এজেন্ডা হতে পারে না।
এসময় মিছিলে শিবিরের শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি