সোমবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৫:২৬আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:৩২

জামায়াত সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ‘দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের’ অভিযোগ এনে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল ডেকেছে জামায়াত।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। সংবিধানে তাই রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভূক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনও দাবি ওঠেনি যে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে।’
ডা. শফিকুর দাবি করেন, হাতে গোণা, কতিপয় রাষ্ট্র ও ধর্ম বিদ্বেষী ব্যক্তিকে খুশি করার জন্য সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে তাহলে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনও মেনে নেবে না। যেসব ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখাচ্ছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।
শফিকুর বলেন, ‘আমি আশা করছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং দেশবাসী এ শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি সফল করবেন।’
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি