‘দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনও সুষ্ঠু হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৩৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:৩৯

দ্বি মাহবুব উল আলম হানিফ তীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ক্রটিপূর্ণ বলার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ছয় হাজারের বেশি কেন্দ্রের মধ্যে মাত্র ২২টিতে সামান্য ত্রুটি-বিচ্যুতি হয়েছে। তাই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই। সার্বিক বিবেচনায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
নির্বাচনি সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, আমাদের দেশে সাধারণত দেখা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বিশেষ করে মেম্বার নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের অনেকটা বহিঃপ্রকাশ ঘটে। যেটা আমরা অতীতে বহু ইউনিয়ন পরিষদ নির্বাচনে  দেখেছি,  এই সামাজিক-গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে সংঘাত ও সহিংসতা হয়। তিনি আরও  বলেন, আজ যে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এরমধ্যে জামালপুরে যার কথা বলা হচ্ছে, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। নির্বাচনি সহিংসতায় নয়।
মাহবুবউল আলম হানিফ বলেন, আর দুটি জায়গায় যারা মারা গেছেন, এটা দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ এবং কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন তৎপর হয়ে ইতোমধ্যে কয়েক জনকে গ্রেফতারও করেছেন।

বিএনপির অভিযোগের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এখন কোনও কারণ ছাড়াই নালিশ করছে। তারা একটি নালিশি দলে পরিণত হয়েছে। আসলে অভিযোগ ছাড়া তাদের আর কিছুই করার নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কার্য নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি