সরকারের মেয়াদ কমানোর প্রস্তাব দিলেন বদরুদ্দোজা চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ২০:৩৩আপডেট : ২৯ মে ২০১৬, ২০:৪৬





একি এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশে সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করার প্রস্তাব করেছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনাসভায় বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে এই প্রস্তাব দেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমার একটা বিশেষ প্রস্তাব আছে। প্রতিবেশী অনেক দেশে যান, চার বছর পরপর নির্বাচন হয়। আমেরিকায় চার বছর পরপর নির্বাচন, ইংল্যান্ডে চার বছর পর নির্বাচন। আমাদের কেন পাঁচ বছরে থাকতে হবে? বদলানো যায় না?
সেইসঙ্গে নির্দলীয় সরকারের দাবিও তুলে ধরেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। শেষের তিনমাস সত্যিকার অর্থে যারা নির্বাচিত, তাদের নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। তাহলেই তাদের অধীনে একটা ফার্স্ট ক্লাস নির্বাচন হবে।
সরকারের উদ্দেশে বি চৌধুরী বলেন, গণতন্ত্র মানে কী, এটা সরকারের বোঝা উচিত। সরকার বোঝে না, তা বলছি না। কিন্তু  যতদিন জোর করে ক্ষমতায় থাকা যায়, ক্ষমতা পেয়ে যাকে তাকে গ্রেফতার করি, যাকে তাকে জেলে দেই, পচা লোককে নির্বাচন কমিশনার বানায়। এটার নাম ক্ষমতা নয়, লোভ। আসুন দেশের মানুষের দায়িত্ব পাওয়ার পর বিবেকের সঙ্গে দায়িত্বপালন করি।
মুসলিম লীগের অষ্টম জাতীয় কাউন্সিলে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এম এ রকিব, একাংশের মহাসচিব আতিকুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব এটিএম হেমায়েতউদ্দিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা বদরুদ্দোজা সুজা প্রমুখ।

আরও পড়তে পারেন: ‘নতুন প্লাটফর্ম’ চায় বিএনপি

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি