‘আগামী নির্বাচনে ৬০-৭০ আসন নিয়ে বিরোধী দল হতে চায় বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৭:০৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:৪৯

কামরুল ইসলাম নাসিম আগামী ২০১৯-এর নির্বাচনে ৬০-৭০টি আসন নিয়ে বিরোধী দল হতে চায় বিএনপি, বলে দাবি করেছেন ‘বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা’ কামরুল হাসান নাসিম। শুক্রবার বিকালে রাজধানী গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
‘আসল বিএনপি’র এই নেতা বলেন, ‘আমার প্রথম কাজ বিএনপির পুনর্গঠন করা। দ্বিতীয় কাজ হচ্ছে ২০ দলীয় জোটকে একটি ক্রেডিবল জোটে পরিণত করা।’ জামায়াত এবং জামায়াতের টাকা খায় এমন অনিবন্ধিত দলগুলোকে বাদ দিয়ে ৬-৭টি দলের সমন্বয়ে একটি শক্তিশালী জোট করা হবে বলেও জানান তিনি।
কামরুল ইসলাম নাসিম বলেন, ‘রামপাল ইস্যুতে আনু মুহাম্মদের মতো সংগঠকদের কাছে ধরণা দিতে হয় খালেদা জিয়াকে। তিনি এখন নাসিরনগরের ঘটনার দিকে মন না দিয়ে স্টার জলসা দেখে সময় কাটান।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি আত্মপ্রকাশ করা কামরুলের এই উদ্যোগ ‘আসল বিএনপি’ নামে গণমাধ্যমে পরিচিতি পায়। এর আগে চারবার আসল বিএনপির মহড়া অনুষ্ঠিত বিএনপি কার্যালয়ের সামনে। প্রতিবারই ছাত্রদল ও যুবদলের হাতে ‘আসল বিএনপি’র কর্মীরা মার খান। তাদের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

এরপরও নাসিম দাবি করেন, বিএনপি কার্যালয়ের সামনে যেকোনও মুহূর্তে লক্ষ জনতাকে নিয়ে উচ্চ আদালত বসানো হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘কাউন্সিলরদের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, এখনও পাঠানো হচ্ছে। যেকোনও সময়ই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বিপ্লবের মহড়া শুরু হবে।’

/এসটিএস/এআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম