রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক: বঙ্গভবনে জাসদের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৫২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৬

বঙ্গভবনে প্রবেশ করছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে পৌঁছেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) একটি প্রতিনিধি দল। দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রবেশ করেন।

হাসানুল হক ইনু ছাড়াও ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার,  ইকবাল হোসাইন, অ্যাডভোটেক হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এম এ করিম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও নাদের চৌধুরী।

বঙ্গভবনে প্রবেশ করছেন জাসদের  সাধারণ সম্পাদক শিরীন আখতার

উল্লেখ্য, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার জন্য ১৫ সদস্যের প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। যে তিন জন বঙ্গভবনে যাননি, তারা হলেন,  দলের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, রেজাউল করিম তানসেন ও লুৎফা তাহের।

পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী