সার্চ কমিটির আগে উচ্চপর্যায়ের কমিটি চায় জাকের পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জাকির পার্টির প্রতিনিধি দল নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের দাবি জানিয়েছে জাকের পার্টি। নিরপেক্ষ সার্চ কমিটির জন্য  নিবন্ধিত রাজনৈতক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছে দলটি।  বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই প্রস্তাব দেয়।   

বৈঠকে জাকের পার্টির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

বৈঠক শেষে মোস্তফা আমীর ফয়সল সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নিরপেক্ষ ইসি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছি। আর এই সার্চ কমিটির আগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। এই কমিটির প্রধান থাকবেন রাষ্ট্রপতি নিজেই। পরবর্তী সময়ে তিনি এই কমিটির সুপারিশের ভিত্তিতেই একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন।’

জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘রাষ্ট্রপতিকে ইসি গঠনে আট দফা প্রস্তাব দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আর্থিকভাবে ইসিকে স্বাধীন করতে হবে। এছাড়া ইসিতে একটি দক্ষ গবেষণা উইং করারও সুপারিশ করা হয় আমাদের প্রস্তাবে।

এ সময় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সায়েম আমীর ফয়সল, আবু বাকার সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার বিকালে নতুন নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চার দফা প্রস্তাব দিয়েছে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

 আরও পড়ুন:  ইসি গঠনে চার দফা প্রস্তাব বাংলাদেশ মুসলিম লীগের

/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি