গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক: সৈয়দ আবুল মকসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩

নাগরিক কমিটির উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘট অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি স্থগিত করে নতুনভাবে বিবেচনা করার দাবি জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনও যুক্তি নেই। এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করবে।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত নাগরিক কমিটির এক অবস্থান ধর্মঘটকালে তিনি এসব কথা বলেন।
আবুল মকসুদ বলেন, ‘নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি করার মানেই হলো জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর সরকার সেটিই আবার করেছে। আমরা নাগরিক সমাজ এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমি সরকারকে অনুরোধ করব, অবিলম্বে এটি স্থগিত করে বিষয়টি যেন পুনঃবিবেচনা করা হয়।’
অবস্থান ধর্মঘটে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকি গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্নীতিকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘সরকার তার বড় বড় প্রকল্পের দুর্নীতির ঘাটতি পূরণের জন্যই কোনও কারণ ছাড়াই অহেতুক গ্যাসের দাম মূল্য করেছে। দেশের মানুষ এতটা মূর্খ নয়। তারা জানে গ্যাসের মূল্য কেন বৃদ্ধি করা হলো। আর অযৌক্তিকভাবে এ ধরনের সিদ্ধান্ত কেউ মেনে নেবে না।’
সরকারের উদ্দেশে জুনায়েদ সাকী বলেন, ‘এখনও সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করুন। না হলে দেশের মানুষ নতুন করে প্রতিবাদী হয়ে উঠবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নারীনেত্রী মোশরেফা মিশু প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ