গণতন্ত্র নস্যাৎ করতেই ইনু উঠেপড়ে লেগেছেন: ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৬:২৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৬:২৯

ওলামা লীগের মানববন্ধন ধর্মপ্রাণদের সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করার জাসদীয় ষড়যন্ত্র নতুন করে বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী ওলামা লীগের সভাপতি আখতার হুসাইন বুখারী। তিনি বলেন, ‘এদেশের গণতন্ত্র নস্যাৎ করে সমাজতন্ত্র কায়েম করতেই বামপন্থী নেতা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উঠেপড়ে লেগেছেন।’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আখতার হুসাইন বুখারী বলেন, ‘ইসলামে বাংলা ইংরেজি আরবি সব নববর্ষ পালনই হারাম। অথচ পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না বলে তথ্যমন্ত্রী ইনু বক্তব্য দিয়েছেন। এ ধরনের ফতোয়া দিয়ে ইসলাম ধর্ম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানানা হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এদেশের গণতন্ত্র নস্যাৎ করে সমাজতন্ত্র কায়েম করতেই বামপন্থী ইনু উঠেপড়ে লেগেছেন।’

ওলামা লীগ সভাপতি অভিযোগ করেন, ‘মাতৃভাষা দিবসে ইউনেস্কোর ভিডিওতে বাংলা ভাষাকে জায়গা দেওয়া হয়নি। অথচ ইউনেস্কো হিন্দুদের অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রাকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার মাধ্যমে বর্তমান সরকারকে হিন্দুত্ববাদী বলে প্রচার করার ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র চলছে।’

এ সময় সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অবিলম্বে অপসারণ করে ইসলামি নিদর্শন সংবলিত স্থাপত্য তৈরির দাবি জানিয়েছেন আখতার হুসাইন বুখারি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজ ২৫ মার্চ, পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যা দিবস। ২৫ মার্চের গণহত্যার মতো ঘটনা বিশ্বে নজীরবিহীন। তাই ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। না হলে জাতিসংঘে চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।’

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী