‘জাতির নাক কেটে ভারতের সঙ্গে চুক্তি নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১৮:১৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:১৪

সংবাদ সম্মেলনে আ স ম আব্দুর রবসহ অন্যরা জাতির নাক কেটে, দেশের অস্তিত্ব বিলীন করে জনগণ ভারতের সঙ্গে কোনও বন্ধুত্ব চায় না, বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে রব এসব কথা বলেন।
জেএসডি সভাপতি রব বলেন, ‘যেখানে সার্বভৌমত্ব জড়িত সেখানে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে কোনও চুক্তি জনগণ মানবে না। ভারতের সঙ্গে এত ভালো সম্পর্ক থাকার পরও কেন প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন হলো, তা জনগণ জানতে চায়। এত বড় স্পর্শকাতর বিষয়ে দলীয় সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না।’ বিরোধী দলকে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে পাশে রাখার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা এখন ১৯৭০ সালের পর্যায়ে নাই। বাংলাদেশের অবস্থান এখন দুর্বল না। ভারত বন্ধু হলে চুক্তি করতে এত চাপ দেওয়ার কথা শোনা যাচ্ছে কেন? ভারত সফরে ২৯টি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তিস্তা চুক্তি যে হচ্ছে না, তা সরকার একপ্রকার নিশ্চিত করেছে।’ বন্ধুত্ব একতরফা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম