ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি জিলানী, সা. সম্পাদক লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২১:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২১:০৯

(বাঁ থেকে) জিএম জিলানী শুভ ও লিটন নন্দী ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিটন নন্দী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রমেন চক্রবর্তী টিপুকে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে টিএসসি মিলনায়তনে সংগঠনটির ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি লাকী আক্তার।

গত ২ এপ্রিল শুরু হয়ে ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষ হয় বৃহস্পতিবার। কাউন্সিল অধিবেশনে উত্থাপিত হয় সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক, শিক্ষা ও পরিবেশ প্রস্তাব। এ অধিবেশনে সভাপতিত্ব করেন লাকী আক্তার, পরিচালক ছিলেন জিএম জিলানী শুভ।

নবনির্বাচিত ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে আরও আছেন— সহ-সাধারণ সম্পাদক জি.এম রাব্বী, মো. ফয়েজ উল্লাহ, ইমরান নাদিম; কোষাধ্যক্ষ কাজী রিতা, দফতর সম্পাদক দীপক শীল, সাংস্কৃতিক সম্পাদক তন্ময় পাল রজত, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মশিউর সজীব, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জওহর লাল রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুবীর বৈরাগী।

এছাড়া সদস্য হিসেবে আছেন লাকী আক্তার, অনুপম দত্ত, প্রশান্ত কুমার, নাহিদ আল মোস্তফা, সৌরভ দেব, অটল ভৌমিক, রিয়াজ হোসেন, কামরুল হাসান ইমরান, তপন দেবনাথ, আরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় পাল, সাফায়েত হোসেন,অনিক সরকার উদয়,আসিফ আহমেদ, অভিজিৎ বড়ুয়া, নাদিম মাহমুদ, খ.ম. মিরাজ, আবদুল হালিম।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের