হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বাম মোর্চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ২৩:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২৩:৩০

হাওরকে দুর্গত এলাকা ঘোষণা ও দূষণের প্রকৃত কারণ নির্ণয়ে বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ সমাবেশে সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ বলেন, ‘হাওরের এই দুর্যোগ মানবসৃষ্ট। যাদের অবহেলায় বাঁধের মেরামত ও সংস্কারে বিলম্ব হয়েছে তাদের যথাযথ বিচার করতে হবে। ইতোমধ্যে দূষণের কারণ উল্লেখ করে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। হাওরে দূষণের প্রকৃত কারণ নির্ণয়ে বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠন করতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘হাওরকে দুর্গত এলাকা ঘোষণা করে আগামী মওসুমের ফসল না আসা পর্যন্ত রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে।’

সমাবেশে সংহতি জানিয়ে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘দলীয় কমিটি নয়, ক্ষতিগ্রস্ত লাখ লাখ পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিশ্বাসযোগ্য কমিটি গঠন করতে হবে।’

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নিমাই মণ্ডল, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান