মূর্তি ঢেকে রাখা বা খোলা রাখা সমান: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ২৩:৫৯আপডেট : ০৩ মে ২০১৭, ২৩:৫৯

‘সুপ্রিম কোর্টের সামনের মূর্তি না সরিয়ে দুই ঈদের নামাজের সময় ঢেকে রাখা বা বিকল্প ব্যবস্থার গুঞ্জন হচ্ছে। এটা একটা হাস্যকর বিষয়। মূর্তি ঢেকে রাখা বা খোলা রাখা সমান।’ বুধবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এই গ্রিক দেবী দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে কোনও মিল নেই। তাই কোনও দেবীমূর্তি, ভাস্কর্যের নামে মুসলিম অধ্যুষিত দেশের সর্বোচ্চ বিচারালয়ের সামনে স্থান পেতে পারে না। আমাদের অবস্থান সংস্কৃতি চর্চা ও ভাস্কর্যের বিরুদ্ধে নয়, তবে সংস্কৃতি ও ভাস্কর্যের নামে মূর্তিপূজার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

কিছু জ্ঞানপাপী রাম-বাম তাদের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের লক্ষে মূর্তি ও ভাস্কর্যের ভুল সংজ্ঞা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এর সংস্কৃতি হলো ইসলাম। তাই সুপ্রিম কোর্ট চত্বরে গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন শুদ্ধ সংস্কৃতির চর্চা হতে পারে না।’

হেফাজত মহাসচিব আরও বলেন, ‘সামনে রমজান মাস আসছে, যে মাসে মুসলমানরা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকবে। তাই আমাদের দাবি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গড়িমসি না করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি সরিয়ে ন্যায়বিচারের প্রতীক আল-কুরআনের প্রতিকৃতি স্থাপন করুন।’ যেহেতু আদালতের নির্দেশ ছাড়া মূর্তি বসানো হয়েছে, তাই মূর্তি সরানোর আন্দোলন কখনো আদালতের অবমাননার শামিল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘আমাদের আশা প্রধানমন্ত্রী এদেশের তৌহিদী জনতার মনের ভাষা বুঝবেন এবং কৃত ওয়াদা অনুযায়ী গ্রিক দেবী মূর্তি সরিয়ে এদেশের মানুষের অন্তরকে শান্ত করবেন।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক