রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ইসলামী যুব আন্দোলনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫১

 মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে ব্ক্তারা  এই আহ্বান জানান।

মানবন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর জাতিসংঘসহ সারা বিশ্বের বিবেকবান মানুষ তার প্রতিবাদ করলেও মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। ’

সৌদী আরবসহ মুসলিম বিশ্বকে এ বর্বরতার বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে আতিকুর রহমান বলেন, ‘গণহত্যা বন্ধে বিশ্বমুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তাদের হিংস্রতা আরও বেড়ে যাবে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের স্টিম রোলার বন্ধ না করলে প্রয়োজনে বাংলাদেশের ঈমানদার জনতা মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসও ঘেরাও করবে। তাতেও কাজ না হলে মিয়ানমার অভিমুখে লংমার্চসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকী, দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হোসাইন মো. কাওছার, শফিকুল ইসলাম, মোক্তাদির হোসেন মারুফ, গোলামুর রহমান আজম, মিজানুর রহমান, মুফতী আব্দুর রশিদ প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী