রোহিঙ্গাদের সাহায্য করা ঈমানি দায়িত্ব: আহমদ শফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০

হেফাজতের আমির শাহ আহমদ শফী (ফাইল ছবি) রোহিঙ্গারা আমাদের ভাই-বোন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুম। তাদের সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব, বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বুধবার রোহিঙ্গা ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আহমদ শফী।
বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালাচ্ছে। নির্যাতিত মুসলিম মা-বোনদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাষ্ট্র ও জনগণের নৈতিক কর্তব্য।’
সরকারের উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘আপনারা সোচ্চার হোন, কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। মানবতার শত্রুদের মোকাবিলায় বিশ্ব মুসলিম নেতারা ও রাষ্ট্রগুলোকে শামিল করুন। দেশের জনসাধার এ ব্যাপারে ঐক্যমত পোষণ করবে।’
জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আহমদ শফী বলেন, ‘মুসলমান হওয়াটাই কি আরাকানের নির্যাতিত নাগরিকদের অপরাধ। অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম