জাতীয় ঐক্য তৈরিতে ইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জাকের পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৩

হ্যাকিং প্রটেকটেড ইভিএম ব্যবহার ও নির্বাচনী ব্যয় মনিটরিংসহ নির্বচন কমিশনের কাছে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি। একই সঙ্গে দলটি রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নির্বচন কমিশনের লোগো ও জাকের পার্টির পতাকা বৃহস্পতিবার বিকালে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রস্তাবনা রয়েছে ২৭টি, তবে এর মধ্যে প্রধান দাবি ছিল ৭টি। ক্ষমতার জন্যে নয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে দলগুলো নিয়ে বারবার কথা বলতে হবে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমত দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে স্থায়ী সমাধান দরকার। তবে সে বিষয়ে আমাদের প্রস্তাব নেই। ভোটে সেনা মোতায়েনের বিষয়েও জাকের পার্টির পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল না। নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে সময়কার প্রেক্ষাপটে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি যা যা করবে তাতে জাকের পার্টির সমর্থন থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে ইসি। গত ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় চলছে, অক্টোবরের মধ্যে তা শেষ করা কথা।

 

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি