নতুন দল বাজস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৪

নতুন দলের আত্মপ্রকাশ বাংলাদেশ জনতার সংসদ (বাজস) নামে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক জসিম উদ্দিন আপন আর সম্পাদক মাহফুজ শামীম।  

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশ হয়। দলটির স্লোগান হচ্ছে ‘সময়ের উক্তি মানবতার মুক্তি’।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের আজকের চিত্র সত্যিই হতাশাজনক। খুন,ধর্ষণ,ব্যাংক লুট, শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং সাম্প্রদায়িকতার বীজ পুঁতে জনগণের ওপর নিপীড়নের নতুন রেকর্ড করেছে।

এতে আরও বলা হয়, আজকে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে বাজস একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

আগামী ১ মার্চ দলটির ৬০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে জানান জসিম উদ্দিন আপন। তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটির মেয়াদ হবে ২ বছর। কোনও জোটে যাওয়ার সম্ভবনা নেই আমাদের।’    

সংবাদ সম্মেলনে শিশু,নারীসহ ২০ জনের মতো উপস্থিত ছিলেন।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের