‘ডিএনসিসি নির্বাচন নিয়ে অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:০২

মনোনয়নপত্র সংগ্রহের পর জোনায়েদ সাকি (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে বাম-গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন পাওয়া জোনায়েদ সাকি বলেছেন, ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই, নির্বাচন কমিশন কোনও দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে সমান সুযোগ যেন বিনষ্ট না করে।’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়কারীর ভাষ্য, ‘ঢাকাকে বাঁচাতে হবে। দুই দলীয় রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করতেই আমরা মেয়র নির্বাচন করছি।’

মনোনয়নপত্র সংগ্রহ করছেন জোনায়েদ সাকি (ছবি: সাজ্জাদ হোসেন) এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোনায়েদ সাকি। এর আগে সোমবার সন্ধ্যায় (১৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে কয়েকটি বাম দলের বৈঠকে তাকে বাম দলগুলোর একক প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী