সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৬:২৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:৩৭

বিক্ষোভ মিছিল সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে বায়তুল মোকাররমের মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা।

খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন  ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, বর্তমানে সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। রাশিয়ার নির্বিচারে চালানো বিমান হামলায় সিরিয়ার পূর্ব গৌতাসহ বিভিন্ন অঞ্চলে নিরাপরাধ নারী,পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। অসহায় মানুষ পালিয়েও প্রাণ বাঁচাতে পারছে না। এ মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিরাপরাধ লোকজনকে রক্ষায় জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংগঠনসমূহে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ গোলাম আসগর, মুহাম্মদ আবদুল জলিল, মাওলানা শায়খুল ইসলাম প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলনও একটি বিক্ষোভ মিছিল করে বায়তুল মোকাররমের সামনে থেকে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস