দেশে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না: আসম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ১৯:৫২আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২০:০৬

 

‘ঐতিহাসিক ৩ মার্চ-৭১ উদযাপন কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা দেশে এখন রাজনীতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দল জাতিকে দিক-নির্দেশনা দেবে, পথ চলার সিদ্ধান্ত দেবে। কিন্তু তা না করে রাজনৈতিক দলই যদি জনগণের বোঝা হয়ে যায়, তবে সে রাজনৈতিক দলের প্রয়োজন নেই।’ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ঐতিহাসিক ৩ মার্চ-৭১ উদযাপন কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়ার সমালোচনা করে আ স ম আব্দুর রব বলেন, ‘হেলিকপ্টার নিয়ে, গাড়ি নিয়ে, রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিয়ে, স্কুল-কলেজ ছুটি করে জনসভা করে দেশে-বিদেশে একটা দলের পক্ষে একটা মার্কায় ভোট চাচ্ছেন। নির্বাচন কমিশন বলতে পারে না যে, আপনি এটা করতে পারেন না? এটা অনৈতিক। আপনারা বলছেন, এসব প্রচারণা তফসিল ঘোষণার পরে করা যাবে না। তাহলে আপনি কী (প্রধান নির্বাচন কমিশনার) জন্য আছেন?’

নির্বাচন কমিশন বাতিলের করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে আসম রব বলেন,  ‘যদি তফসিল ঘোষণার পরেই উনার (প্রধান নির্বাচন কমিশনার) ক্ষমতা হয়, তাহলে পাঁচ বছরের জন্য উনি কেন আছেন? আমি রাষ্ট্রীয় কোষাগারের টাকা কেন উনাকে দেব? আপনার আচরণ দেখে মনে হচ্ছে না, সব দলের নির্বাচন উনারা (সরকার) চায়।তারা ৫ জানুয়ারির মতো আর একটা নির্বাচন করতে চায়।’

আ স ম রব বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে, দলীয় শাসন কায়েম করে, এক ব্যক্তির শাসন কায়েম করে, স্বৈরশাসন, ফ্যাসিবাদ কায়েম করে, এক ব্যক্তির দেশ, এক ব্যক্তি মালিক, মন্ত্রিসভার সংসদের ক্ষমতা নেই। এভাবে এক ব্যক্তি যা ইচ্ছা তাই করবে?’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না। সভা-সমাবেশ করতে পারমিশন দেবেন না। মিছিল করার সুযোগ দেবেন না। রাজনৈতিক দল যদি জাতীকে দিক নির্দেশনা দিতে না পারে, পথ চলার সিদ্ধান্ত দিতে না পারে, তবে ওই রাজনৈতিক দলের প্রয়োজন নেই।’ ঘরের মধ্যে সভা সমাবেশ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া পরামর্শের সমালোচনা করে
আসম আব্দুর রব বলেন, ‘পল্টনের জনসভা বন্ধ করে দেওয়া হয়েছে, বায়তুল মোকাররমে বন্ধ করে দেওয়া হয়েছে, মুক্তাঙ্গণ বন্ধ করে দেওয়া হয়েছে, মানিক মিয়া এভিনিউতে রাস্তা দুই ভাগ করে দেওয়া হয়েছে, যেন জনসভা করা না যায়।’ তিনি বলেন, ‘মিছিল মিটিং করার জন্যও এখন পারমিশন প্রয়োজন। তবে শুধু সরকারি দলের জন্য নয়। সরকারি দল কয়টা পারমিশন চেয়েছে? কয়টা প্রত্যাখ্যান হয়েছে? কয়টার দিন পরিবর্তন হয়েছে? তা আমরা দেখিনি তো পত্রিকায়।’         

শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব ব্যারিস্টার শুল্কা সারওয়াত সিরাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, কবি আল মুজাহিদী, বেগম রাবেয়া সিরাজ, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির আহ্বায়ক কামাল সিদ্দিকী প্রমুখ। 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান