মিরপুরের পোড়া বস্তি পরিদর্শনে সাকি, শিক্ষার্থীদের সহায়তা করবে গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৬:৪৭

রাজধানীর মিরপুরে পুড়ে যাওয়া ‘ইলিয়াস আলী মোল্লা বস্তি’ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বৃহস্পতিবার দুপুরে তিনি দলের নেতাকর্মীসহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এসময় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পোড়া বস্তি পরিদর্শনে জোনায়েদ সাকি পরিদর্শন শেষে জোনায়েদ সাকি বলেন, ‘বস্তিতে আগুন লাগার কারণ খুঁজে বের করতে হবে দ্রুততার সঙ্গে। মানুষের ঘর পুড়েছে, শিক্ষার্থীদের উপকরণ আগুনে পুড়ে গেছে।’ এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের ও সরকারের প্রতি আহ্বান জানান।

জোনায়েদ সাকি উপস্থিত বস্তিবাসীদের জানান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেবে তার দল গণসংহতি আন্দোলন। দলের নেতাকর্মীরা এসময় ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করেন। সাকি জানান, দ্রুতই শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে জানান, বস্তিতে আগুন লাগার কারণ, দোষীদের শাস্তির দাবিতে আগামী ১৮ মার্চ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক বাম মোর্চা।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী