বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ০৮:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৬

  ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার রাজশাহীতে দলটির জেলা শাখার উদ্যোগে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

মুফতি রেজাউল করীম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছেন। এই নির্বাচন সুষ্ঠু না হলে একাদশ জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। বর্তমানে খুন, গুম, সন্ত্রাস ও ধর্ষণ মারাত্মক আকার ধারণ করছে। মানুষ নৈতিকতা হারিয়েছে। মাদকে দেশ সয়লাব। মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’

/সিএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি