নির্বাচনে ইভিএম ব্যবহারের চেষ্টা বন্ধ করতে হবে: খেলাফতে মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ১৬:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৭:০৯

খেলাফত মজলিসের মানববন্ধন ডিজিটাল কারচুপির আশায় জাতীয় নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের চেষ্টা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।  শুক্রবার (৩১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত এক মানববন্ধনে প্রধান তিনি এ মন্তব্য করেন।

আহমদ আবদুল কাদের বলেন,  ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে  সংলাপের সময় নির্বাচন কমিশন বলেছিল রাজনৈতিক দলগুলো যদি না চায় তবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও হঠাৎ করে জাতীয় নির্বাচনে অন্তত ১০০ আসনে ইভিএম ব্যবহার সিদ্ধান্ত সরকারের নীলনকশা বাস্তাবায়নের অংশ ছাড়া আর কিছুই নয়। কিন্তু দেশবাসী কোনোভাবেই আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না।  পৃথিবীর গুটিকতেক দেশে ইভিএম’এর পরীক্ষা-নিরীক্ষা হলেও তার ফলাফল ভালো নয়। ইভিএম-এ টেম্পারিংয়ের সুযোগ থাকে। ইভিএম-এ জনমতের প্রতিফলন হয় না। নির্বাচনে ইভিএম ব্যবহারকারী অনেক দেশ ইভিএম থেকে সরে এসেছে।’

খেলাফত মজলিস মহাসচিব আরও বলেন, ‘দেশকে সংকট, সংঘাত থেকে বাঁচাতে হলে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্যে নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।’   

দলটির  ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল  হক, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইলিয়াস আহমদ  প্রমুখ।

/সিএ/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের