১১ নভেম্বর থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:০৭

মজলিসে শুরার সভা

১১ নভেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে ইসলামী ঐক্যজোট। শুক্রবার বিকালে লালবাগে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইসলামী ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের লালবাগে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার আহ্বান জানানো হয়।

এদিকে, সভায় শাহতলীর পীর আবুল বাশার আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্যজোটে যোগদান করেছেন। সর্বসম্মতিক্রমে তাকে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমুদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারোয়ার, যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মাদ তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল হাই ফারুকী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে