সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন ড. কামাল ও মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ২১:১৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২১:২২

কামাল হোসেন ও মির্জা ফখরুল সেনাকুঞ্জে আয়োজিত স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন ও মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. মাহবুবুর রহমানও ছিলেন।

বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তারা অনুষ্ঠানে যোগ দেন এবং নিয়মমাফিক সেখানে অবস্থান করেন। মাহবুবুর রহমানকে উদ্ধৃত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম এবং মাহবুবুর রহমান সেনাকুঞ্জে গিয়েছিলেন।

অনুষ্ঠানে কামাল হোসেন, মির্জা ফখরুলসহ উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময় হয় বলেও জানা গেছে।

পরে মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেনাকুঞ্জে অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনুষ্ঠান উপভোগ করেছি।’

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী