ইসি প্রকাশ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:১৬

আলোচনা সভায় খেলাফত মজিলিসের আমির নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন প্রকাশ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ। শুক্রবার সকালে (২৩ নভেম্বর) রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে মাওলানা ইসহাক বলেন, ‘নির্বাচনে জনগণের ভোট ছিনতাইয়ের নীলনকশা করা হচ্ছে। কিন্তু জনগণ ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। ভোট বিপ্লবের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী আচরণের সমুচিত জবাব দেবে। জালিমের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রে মহানবী (সা.)-এর জীবনাদর্শ বাস্তবায়ন করতে হবে। খেলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জান-মাল দিয়ে দীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হতে হবে। এমপি পদে নমিনেশন নিতে ঢাকায় আসা বিএনপি নেতার লাশ পাওয়া গেল বুড়িগঙ্গায়। এই হলো দেশের আইনশৃঙ্খলার অবস্থা।’

খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ‘ইনসাফ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদান’ শীর্ষক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম প্রমুখ।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী