ইসি’র বডি ল্যাঙ্গুয়েজ শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত নয়: বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬

নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখতে চায় বাম গণতান্ত্রিক জোট। তবে, কমিশনের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ তৈরির জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ কয়েকটি বাম রাজনৈতিক দলের এ জোটটি।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও ইসি ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও বামজোট নেতা রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের কাছে এ অভিযোগের কথা তুলে ধরেন।

রুহিন হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের প্রার্থীদের ওপর হামলা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আবার কোনও কোনও এলাকায় আমাদের প্রার্থীরা নির্বাচনি প্রচারে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বাধার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা প্রয়োজন। আমরা মনে করি নির্বাচনের মাঠে টিকে থাকতে যে ধরনের সমতল অবস্থা প্রয়োজন তা এখনও তৈরি হয়নি।’

তিনি বলেন, ‘যেসব নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসারের ভূমিকা শক্তিশালী সেখানে অনিয়মের ঘটনা তুলনামূলক কম। আমাদের এ বক্তেব্যের সঙ্গে নির্বাচন কমিশনও একমত।’

এদিকে দলটির পক্ষ থেকে লিখিত চিঠিতে সারাদেশের ১৩টি আসনের বাম জোটের প্রার্থীদের প্রচারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাধা, নেতাকর্মীদের মারধর এবং পোস্টার, লিফলেট, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান