বিকল্পধারার ইশতেহারে মন্ত্রিসভায় ভারসাম্য আনার প্রতিশ্রুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯

বিকল্প ধারা বাংলাদেশের ইশতেহার ঘোষণা করছেন দলটির সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করেছে মহাজোটের অন্তর্ভুক্ত দল বিকল্পধারা বাংলাদেশ। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় বহুল আলোচিত ভারসাম্য প্রসঙ্গে বিকল্পধারা প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রিসভায় ভারসাম্য আনা হবে।

“উন্নয়ন হোক তোমার হৃৎপিন্ড, গণতন্ত্র হোক তোমার আত্মা- জেগে ওঠো দুর্বার বাংলাদেশ” শীর্ষক স্লোগানে ইশতেহার প্রণয়ন করে বিকল্পধারা।

অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীসহ বিকল্পধারা, যুক্তফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।

বিকল্প ধারা বাংলাদেশের ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা জাফরুল্লাহ চৌধুরী ইশতেহারে বলা হয়েছে, ‌‘শুধু সংখ্যার ভিত্তিতে আমরা ভারসাম্যের কথা বলিনি; এখনও বলি না। ভারসাম্য প্রধানমন্ত্রী একং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আনতে হবে। ভারসাম্য মন্ত্রিসভায়ও আনতে হবে (বিশেষজ্ঞ বিভাগগুলোতে টেকনোক্রেট নিযুক্তির সাহায্যে) এবং মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা শতকরা ২০ ভাগ উন্নতি করে, কৃষক-শ্রমিক ও যুবশক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভায় ভারসাম্য আনা যেতে পারে।’

বি. চৌধুরী ইশতেহার প্রসঙ্গে বলেন, ‘বিকল্পধারা বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য এবং স্বপ্নকে ভিত্তি করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হন এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রম, রক্ত ও অশ্রুর বিনিময়ে মহান মুক্তিযুদ্ধ রক্তে রঙিন হয়েছিল। সেহেতু আমাদের দল ও জোট গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বাক-স্বাধীনতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আন্তরিকভাবে গণতন্ত্রমনা, সবাই চান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (ডিসেম্বর ৩০, ২০১৮) মাধ্যমে তাদের মতামত সঠিকভাবে প্রতিফলিত হোক। আমরা যুক্তফ্রন্ট গঠন করেছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, যেখানে গণতন্ত্র থাকবে সর্বস্তরে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম