ঐক্যফ্রন্টের গ্রেফতার প্রার্থীর তালিকায় জামায়াত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৩

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের বাকি মাত্র একদিন। এখনও কারাগারে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৯ প্রার্থী। ঐকফ্রন্টের গ্রেফতারকৃত প্রার্থী তালিকায় জামায়াতে ইসলামীর প্রার্থীরাও রয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐক্যফ্রন্টের প্রায় দুই ডজন প্রার্থী কারাগারে রয়েছেন। তারা হলেন- নরসিংদী-১ খায়রুল কবীর খোকন, কুমিল্লা-১০ মনিরুল হক চৌধুরী, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান, টাঙ্গাইল-২ সুলতান সালাহউদ্দিন টুকু, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, রাজশাহী-০৬ মো. আবু সাঈদ চাঁদ, মাগুরা-১ মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাতক্ষীরা-২ মুহাম্মদ আবদুল খালেক, খুলনা-৬ আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যশোর-২ আবু সাঈদ মো. শাহাদাত।

এরমধ্যে আ ন ম শামসুল ইসলাম, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হাকিম, গাজী নজরুল ইসলাম জামায়াতের প্রার্থী। তারা ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘এত কিছুর পরও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন থেকে দূরে রাখার হেন কোনও চেষ্টা নেই, যা করা হচ্ছে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক জগলুল হায়দায় আফ্রিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে জামায়াত বলে কোনও দল নেই। এরা সবাই এখন বিএনপি। আর জামায়াত কি শুধু ঐক্যফ্রন্ট আছে, আওয়ামী লীগে কি জামায়াত নেই। বর্তমান সংসদে আওয়ামী লীগের এমপিদের মধ্যে জামায়াতের লোকও রয়েছে।’

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম