জরুরি বৈঠক করেছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা জরুরি বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি নেতারা। শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে  জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, আজকের বৈঠকের মূল বিষয় ছিল আগামীকাল অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের নির্বাচন কীভাবে মনিটরিং করা হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে বিদেশি সাংবাদিকদের কী কী বিষয়ে ব্রিফিং করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক প্রসঙ্গে জাতীয় ঐকফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।’

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘সংক্ষিপ্ত বৈঠকে দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানানো হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ড. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী