পাঠ্যবই থেকে ‘বিবর্তনবাদ তত্ত্ব’ বাদ দেওয়ার দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১৬:০৭আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:৪৮

জুনায়েদ বাবুনগরী

পাঠ্যবই থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ তত্ত্ব’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে বইয়ে এই তত্ত্ব অন্তর্ভুক্তির সঙ্গে সম্পৃক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, ‘২০১৩ সালে শিক্ষার আধুনিকায়নের নামে নবম-দশম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পাঠ্যসূচিতে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আমাদের গোচরে এসেছে। ২০১২ সাল পর্যন্ত এটি পাঠ্যসূচিতে ছিল না। এই শিক্ষার মাধ্যমে দেশের মুসলিম শিক্ষার্থীদের আল্লাহর প্রতি গভীর বিশ্বাসকে ঘোরতর সন্দিহান ও ভঙ্গুর করে নাস্তিকতাবাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, এই শিক্ষা চলতে থাকলে আগামী কয়েক প্রজন্ম পর দেশ নাস্তিকদের রাষ্ট্রে পরিণত হবে। নামে মুসলমান থাকলেও চিন্তাচেতনায় সবাই নাস্তিক হবে। ধ্যান-ধারণা ও ভোগবাদে ডুবে থাকবে। ধর্মীয়ভাবে বিয়ের বাধ্যবাধকতা মানবে না। মদ, জুয়ার বিধিনিষেধ মানবে না। সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলনে নামবে।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান