মান্নার প্রশ্ন, প্লেনে আসা পেঁয়াজ কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:১১

মানববন্ধনে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না

যেভাবে পেঁয়াজের মূল্য বেড়েছে, গত ৫০ বছরেও এমন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই তো বলেছেন পেঁয়াজ নাকি প্লেনে করে আসতেছে! সেই পেঁয়াজ কই? এলে তো মূল্য কমতো।’ শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্য আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই প্রশ্ন তোলেন।

মান্না বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জোর করে ক্ষমতায় এসেছে। এ জন্য এই সরকার কোনও কাজও ঠিকমতো করতে পারে না। শীতকালীন সব সবজির মূল্যও বেড়েছে। এদিকে, সরকার বিদ্যুতের মূল্য বাড়ানোরও পাঁয়তারা করছে। গণশুনানিতে বিদ্যুতের মূল্য বাড়ানোর পক্ষে কেউ ছিলেন না। এরপরও নাকি তারা মূল্য বাড়াবে।’

মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার হয়ে নারী গৃহকর্মীদের মৃত্যুতে সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি অভিযোগ করে মান্না বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছেন। ধর্ষণের শিকার হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না। তারা এটাকে বড় কোনও ঘটনাই মনে করছেন না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে মান্না বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন।’ এরপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো বলেও তিনি অভিযোগ করেন।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম