প্রতি ইউনিয়নে ধান ক্রয়কেন্দ্র চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৩

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন দেশের প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ বাঁচাতে হলে কৃষককে আগে বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে দেশ কখনও উন্নত হবে না। দেশ আরও ধ্বংসের পথে যাবে। তাই দেশকে বাঁচাতে আমাদের দাবিগুলো সরকারকে বিবেচনা করার অনুরোধ করছি।
তাদের দাবিগুলো হলো— প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে উৎপাদিত আমন ধানের ৩০ শতাংশ কেনা, বর্গাচাষীদের কৃষি কার্ড প্রদান, প্রতি ইউনিয়নে একটি করে খাদ্যগুদাম নির্মাণের জন্য কমপক্ষে এক কোটি টাকা বরাদ্দ, গ্রামীণ শ্রমজীবী ক্ষেতমজুর-ভূমিহীন ও গরীব চাষীদের জন্য গ্রামীণ রেশনিং চালু এবং গ্রামের দরিদ্র শীতার্ত জনগোষ্ঠীকে পর্যাপ্ত শীতবস্ত্র প্রদান করা। মানববন্ধনে কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজ, নিখিল দাস, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের