বিএনপির হরতাল জনগণের সঙ্গে তামাশামাত্র: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪

এম এ আউয়াল

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচনে হেরে বিএনপি শনিবার ঢাকায় যে হরতাল ডেকেছে, তা নিঃসন্দেহে জনগণের সঙ্গে তামাশামাত্র। সিটি ভোটে হেরে নিজেরা অনুতপ্ত না হয়ে যে কায়দায় হরতাল ডেকেছে তার মধ্য দিয়ে রাজনীতিতে তাদের দৈন্যতাই সামনে এসেছে। দলটি একদিকে যেমন তাদের দলীয় প্রধানের মুক্তি আন্দোলনে ব্যর্থ, তেমনি নির্বাচনেও তাদের সাংগঠনিক দুর্বলতা ফুটে উঠেছে।’

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী গণতান্ত্রিক পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আরাফাত জামান রিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন এম এ আউয়াল।

বিবৃতিতে ঢাকা সিটিতে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আতিকুর রহমানকে অভিনন্দন জানান এম এ আউয়াল। তিনি বলেন, ‘ঢাকাবাসী তাদের যোগ্য নেতাকে বেছে নিয়েছেন। এই দুইজন এই নগরীকে আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলবেন বলে আশা করি।’

তিনি বলেন, ‘আশা করি তারা নির্বাচনের ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের দেশ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি ইসলামী গণতান্ত্রিক পার্টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে আনুষ্ঠানিক সমর্থন দেয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম