৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ছাত্রশিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:১০

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ছাত্রশিবির সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সারাদেশে সংগঠনের শাখা ও ইউনিটগুলোর উদ্যোগে র‌্যালি, শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রশিবিরের সহ-প্রচার সম্পাদক এ.আর.মানিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া টুর্নামেন্ট ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্রশিবির তার লক্ষ্য-উদ্দেশ্যে অটল অবিচল থেকে এগিয়ে চলেছে। তবে এ যাত্রার প্রতিটি পরতে পরতে ছাত্রশিবিরকে ত্যাগ- কুরবানীর নজরানা পেশ করতে হয়েছে।’

ছাত্রশিবির নেতা এ.আর.মানিক জানান, বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে, চাঁদপুর জেলা শাখায় শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিবিরের সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী।

এছাড়া, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পশ্চিম, গাজীপুর মহানগর, খুলনা মহানগর, রংপুর মহানগর, রাজশাহী মহানগর, সিলেট মহানগর, চট্টগ্রাম মহানগর উত্তর, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, লক্ষীপুর শহর, মৌলভীবাজার শহর, নরসিংদী শহর, ফেনী শহর, কক্সবাজার জেলা, হবিগঞ্জ জেলাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহর-জেলায় র‌্যালি ও কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, ১৯৭৭ এর ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস