‘যারা মানুষ, তারা চায় না মোদি বাংলাদেশে আসুক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৯:৪২আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৯:৪৮

‘যারা মানুষ, তারা চায় না মোদি বাংলাদেশে আসুক’

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা মানুষ, যাদের মধ্যে মানবতা আছে তারা কখনও চাইবে না মোদি বাংলাদেশে আসুক। শুক্রবার (৬ মার্চ) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের দাবিতে ১৩ মার্চ শুক্রবার দেশের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশ মুফতি ফয়জুল করীম বলেন, মোদি বাংলাদেশে আসবে, তা এদেশের মানুষ সহ্য করবে না। মোদিকে আমন্ত্রণ জানানো মানে খুনির পক্ষ নেওয়া। সরকারকে বলবো, মোদির আমন্ত্রণ বাতিল করুন। যারা মানুষ, যাদের মধ্যে মানবতা আছে, তারা চায় না মোদি আসুক। সারাদেশের মানুষ যদি রাস্তায় নেমে আসে মোদি কোনওভাবেই এই দেশে আসতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সারাবিশ্ব থেকে অতিথিরা আসুক আমাদের আপত্তি নেই। কিন্তু কোনও খুনিকে আমন্ত্রণ জানাবেন না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলনের ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঢাকা জেলা শাখা সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ আরও অনেকে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম