চার বিষয়ে প্রধানমন্ত্রীর জরুরি মনোযোগ চায় ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৬:৫৭আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৬:৫৮

ওয়ার্কার্স পার্টি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও করোনা ভাইরাস প্রতিরোধে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চারটি বিষয়ের প্রতি জরুরি মনোযোগ দেওয়া ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। সোমবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক ও শ্রমজীবী মানুষের সংখ্যা শতকরা ৮৫ ভাগ। এরা তাদের আয়ের অর্থ দিয়ে নিজেরাই বাঁচে না, গ্রামীণ অর্থনীতিকেও সচল রাখে। এসব অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমজীবীদের জন্য আপৎকালীন বিশেষ তহবিল গঠন, জনপ্রতিনিধিদের মাধ্যমে তা তাদের মাঝে দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে এখন বহু করোনা ভাইরাস রোগী শনাক্তকরণ ছাড়াই মৃত্যুবরণ করছে। তাদের দাফন নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। এ কারণে এই ভাইরাস টেস্ট করতে প্রতিষ্ঠিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, বিএসএমএমইউসহ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে অনুমতি দেওয়া উচিৎ। এছাড়া করোনা ভাইরাস পরীক্ষার কাজে ইপিডোমিলিজিস্ট, ভাইরোলজিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের সম্পৃক্ত করা এবং  সেভাবে জাতীয় কমিটি পুনর্বিন্যাস্ত করে তা প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বে নিয়ে আসা উচিৎ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোই জনমতের প্রতিনিধিত্বকারী। প্রশাসনের ওপর নির্ভর না করে সব রাজনৈতিক দল, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বাঁচাতে তাদের মূল দায়িত্ব দিতে হবে।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান