‘যথাযথ পদক্ষেপ না নিলে মহাবিপর্যয় দেখা দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৭:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৭:৩৮

‘যথাযথ পদক্ষেপ না নিলে মহাবিপর্যয় দেখা দেবে’ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ধারিত এন-৯৫ মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করা, দেশের বিভিন্ন স্থানের সরকারের বরাদ্দকৃত ত্রাণের চাল সরকারি দলের নেতাদের আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নিলে মহাবিপর্যয় দেখা দেবে বলে দাবি করেছে এলডিপি। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই আশঙ্কা প্রকাশ করেন।
নকল মাস্ক সরবরাহের দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের অপসারণ দাবি করে বিবৃতিতে নেতারা বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছে’ মন্তব্য করে এলডিপি নেতারা বলেন, এদেশের জনগণ আপনাদের এই ভয়াবহ দুর্নীতি এবং মিথ্যাচার কখনও মেনে নেবে না। সময় এসেছে ভাঁওতাবাজি ও দুর্নীতির জবাবদিহি করার। জনগণের আদালতে অচিরেই এই সব দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি হতে হবে।

দেশের প্রায় অর্ধেক মানুষ কর্মহীন অবস্থায় অভিশাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বলে দাবি করে তারা আরও বলেন, তাদের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করতে হবে। ত্রাণ সুষ্ঠু বিতরণের জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে হবে। ক্ষুধায় মানুষ হয় মৃত্যুবরণ করে, না হয় হিংস্র হয়ে উঠে। সে অবস্থার দিকেই সরকার দেশকে ঠেলে দিচ্ছে।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম