এমপিদের জন্য বরাদ্দকৃত অর্থ করোনা মোকাবিলায় কাজে লাগানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৭:১৭আপডেট : ২২ জুন ২০২০, ১৭:১৯

এমপিদের জন্য বরাদ্দকৃত অর্থ করোনা মোকাবিলায় কাজে লাগানোর দাবি সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত অর্থ মহামারি করোনা মোকাবিলায় কাজে লাগানোর দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘সংসদ সদস্যদের ইচ্ছা পূরণের জন্য একনেকের সভায় ৬৪৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন জবাবদিহিহীন বরাদ্দ একদিকে অপচয় আর অন্যদিকে অনিয়ম আর দুর্নীতিকে উৎসাহিত করবে। আইন প্রণেতাদের হাতে এই ধরনের প্রকল্প রাষ্ট্রীয় অর্থের নয়-ছয় করার সুযোগও বৃদ্ধি করবে। অবিলম্বে এই বরাদ্দ বাতিল করে এই টাকা জরুরি ভিত্তিতে মহামারি মোকাবিলায় নিয়ে আসতে হবে।’
রবিবার (২২ জুন) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিংয়ে সভাপতির বক্তব্যে এসব দাবি করেন সাইফুল হক। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাইফুল হক।
সাইফুল হক বলেন, ‘করোনা হটস্পটের সকল মহানগর ও অঞ্চলে দ্রুত লকডাউন কার্যকর করতে হবে। লকডাউন আর রেড জোন-ইয়োলো জোন নিয়ে নিজেদের মধ্যে দড়ি টানাটানি বন্ধ করে কর্তৃত্ব ও এখতিয়ার নিয়ে কোনও বিরোধ থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনতিবিলম্বে তার অবসান ঘটানো জরুরি।’
তিনি আরও বলেন, ‘লকডাউন আর জোন ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি তা সরকারের মধ্যকার সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। সরকারের মধ্যে সমন্বয়হীনতার কারণে করোনা দুর্যোগ মোকাবিলায় সংক্রমণের চার মাস পরেও এখনও নৈরাজ্যকর পরিস্থিতি বিদ্যমান।’
সভার শুরুতে সদ্যপ্রয়াত বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের নেতারা। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের