‘লুটপাটের ঘাটতি মেটাতেই বিদ্যুতের ভুতুড়ে বিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ১৯:০০আপডেট : ২৬ জুন ২০২০, ১৯:০৮

‘লুটপাটের ঘাটতি মেটাতেই বিদ্যুতের ভুতুড়ে বিল’ ‘বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি আর লুটপাটের ঘাটতি মেটাতেই গ্রাহকদের ভুতুড়ে বিল প্রদানের মাধ্যমে হয়রানি ও জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে।’ এই অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। শুক্রবার (২৬ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই অভিযোগ করেন।

নেতারা বলেন, ‘করোনা দুর্যোগের মধ্যে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে বিলের তাণ্ডব জনমনে নতুন আতঙ্ক সৃষ্টি করছে। এমনিতেই বিদ্যুৎ বিভাগের দুর্নীতির কোনও ইয়ত্তা নাই। তাদের দুর্নীতির ফলে সারা বছরই কোনও না কোনও গ্রাহককে গুনতে হয় এই ধরনের ভুতুড়ে বিলের হিসাব।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, সমগ্র দেশের বিদ্যুৎ বিভাগের কার্যালয়গুলো দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। বিদ্যুৎ সংযোগ কিংবা অন্য যে কোনও সেবার জন্য অবৈধ লেনদেন এখানে অপরিহার্য, যেন এটাই রীতি। প্রথম ধাপ অপেক্ষা দ্বিতীয় ধাপের ট্যারিফ মূল্য প্রতি ইউনিটে ১ টাকা ৪৫ পয়সা বেশি আর সর্বশেষ ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপের ট্যারিফ মূল্য প্রথম ধাপের ট্যারিফ মূল্যের প্রায় তিনগুন বেশি। একজন গ্রাহককে এই হিসাবেই মোট ব্যবহৃত ইউনিটের জন্য অতিরিক্ত দাম দিতে হচ্ছে।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম