ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ০২:০০আপডেট : ৩০ জুন ২০২০, ০২:০১

ফাইল ছবি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহকে দেখতে যান তিনি। এই সময় তিনি ডা. জাফরুল্লার চিকিৎসার খোঁজ খবর নেন।

গণস্বাস্থ্যের পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামানের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য জানান। ডা. শওকত আরামান বলেন, ‘ডা. আব্দুল্লাহ যাওয়ার সময় বলে গেছেন তাকে প্রতিদিন ফোন করে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে। এছাড়া তিনি নিজেও ফোন করে খোঁজ নিবেন বলে জানিয়েছেন।’

গত ২৮ মে থেকে ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সমন্বয় তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আর গত ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী